

নেতা-রাজনীতি-১
ঐ সকল নেতা, নেতা- না। যারা নিজের স্বার্থ দেখে। বিপদে কর্মীকে রেখে তাঁর স্বার্থ দেখে।
ঐ সকল নেতা নেতা- না যারা চুরিচামারী করে দেশের সন্পদ চুরি করে নিজের নামে ঘরবাডী করে।
ঐ সকল নেতা,নেতা- না যারা লুটপাট করে দেশের স্বার্থ না দেখে তাঁর আর তাঁর পরিবারের জন্য ইমারত গড়ে তোলে।
ঐ সকল নেতা, নেতা- না যারা টাকা পাচার করে বিদেশে গিয়ে দালান-কোটা ঘরবাডি ব্যবসা বানিজ্য করে।
ঐ সকল নেতা নেতা- না, যারা দেশপ্রেম মানবপ্রেমের কথা বলে ক্ষমতায় যায়।
চুরিচামারী, দুর্নীতি করে নিজের টাকার পাহাড় গড়তে চায়।
ঐ সকল নেতা, নেতা- না যারা কর্মীর আন্দোলনে সংগ্রামে মিছিলে সুযোগে ক্ষমতায় যায়,গাড়ীতে পতাকা উড়াই কর্মীকে বেমালুম ভুলে যায়।
ঐ সকল নেতা হতে দুরে থাকা চাই
ভালো চরিত্রবান দেশপ্রেমিক নেতা দিয়ে
দেশ গড়তে চাই।
ঐ সকল নেতাদের নেতা দেখতে চাই
হযরত ওমরেরমত সুশাসকের দ্বারা
সুশাসন প্রতিষ্টা করে দেশ চালাতে চাই।
অন্তরা-২
কেনো এসেছিল ভোরের সূর্যে আলোয় আলোকিত করে রং দিতে রং মাখাতে।
ভোরের শিশিরবিন্দুরমত হীরকের কিরণ ছড়িয়ে সব দরজা জানালা খুলে হদয়ের সবটুকু ভালোবাসা
উজাড করে দিতে।
আজ তুমি নাই পাশে,
চলে গেলো অন্তরা !
জ্বালা যন্ত্রনা দাহে মরি আমি দিবানিশি
একা হয়ে। বিরহ বেদনা অন্তরে চেপে রেখে।
যদি দেখিতে চাও একবার ফিরে তাকাও।
সন্ধ্যা প্রদীপ জ্বেলে আমি যে ধ্যানে !
এ ধ্যান কি ভেঁঙ্গে যাবে মরনের আগে।
যদি দেখতে চাও একবার মনকে ফিরাও।
তোমার কালো আঁখি দেখতে চাই
এ প্রদীপ নেভার আগে।
এ্যাডভোকট শাহ ফারুক আহমদ, কবি লেখক ও সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী।
আপনার মতামত লিখুন :