রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ‍্যোগে নগদ অর্থ বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ন /
রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ‍্যোগে নগদ অর্থ বিতরণ

সিলেট বিডি ভিউ: সিলেটের বিশ্বনাথ উপজেলায় পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে প্রতি বছরের ন‍্যায় এবারো রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ‍্যোগে গত ৫ ফেব্রুয়ারী ২০২৬ ইংরাজী রোজ বৃহস্পতিবার ট্রাস্টের নিজস্ব অফিসে সকাল ১০ ঘটিকায় এক অনুষ্টান এর মাধ‍্যমে ২৫৪ টি পরিবারের মধ‍্যে সর্বমোট ৬,৯৭,৫০০ (ছয় লক্ষ সাতানব্বই হাজার পাঁচ শত) টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বিশ্বনাথ পৌরসভার অন্তর্গত ১ নং রামধানা ওয়ার্ডের এর অস্বচ্ছল গরীব পরিবারের তালিকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অন‍্যান‍্য বছর খাদ‍্য সামগ্রী বিতরন করা হয়ে থাকলে ও এ বছর বাংলাদেশে নির্বাচনের বিভিন্ন অসুবিদার দিক বিবেচনায় নগদ অর্থ বিতরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এর সম্মানীত সভাপতি হাজী মোহাম্মদ মজম্মিল আলীর সভাপতিত্বে গ্রামের মসজিদের সকল ইমাম মুয়াজ্জিনের উপস্তিতি তে শুরুতে এক দোয়া মাহফিল এর মাধ‍্যমে অনুষ্টান পরিচালনা করেন হাজী মোহাম্মদ আবুল কালাম।
অনুষ্টানে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্তিত এবং বক্তব্য প্রদান করেন ট্রেজারার হাজী মোহাম্মদ মাসুক আলী, প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ আং নুর, উপদেষ্টা হাজী মোহাম্মদ আমিরুল হক লেচু মিয়া।
আরো উপস্তিত ছিলেন ট্রাস্টের স্বেচ্ছাসেবী মোহাম্মদ আং মুতলিব, মোহাম্মদ আং মান্নান, মোহাম্মদ শামছু মিয়া লালা, মোহাম্মদ নুরু রহমান, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আপ্তাব আলী, মোহাম্মদ শাহীন উদ্দীন সহ এলাকার আরো গন‍্যমান‍্য অনেক ব‍্যক্তি বর্গ।
উপকারভোগী পরিবার গুলা নগদ অর্থ পেয়ে অনেক উচ্ছসিত হয়ে ট্রাস্টের সকলের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্রাস্ট এর সভাপতি হাজী মোহাম্মদ মজম্মিল আলী অনুষ্টানে সকল কে উপস্তিত হওয়ার জন‍্য ধন‍্যবাদ জানান এবং রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সম্মানীত সকল ট্রাস্টি বৃন্দ কে সুন্দর এবং মহৎ দানের জন‍্য আন্তরিক ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।