

প্রেস বিজ্ঞপ্তি:সিলেট বিভাগীয় যুবলীগের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জনাব নুরুল ইসলাম নুর মিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবলীগ ড্যাগেনহাম শাখার সাধারণ সম্পাদক, সাবেক সিলেট জেলা তাঁতী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সাবেক ওসমানীনগর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক কে.এম.এম সুহেবুর রহমান।
এক বিবৃতিতে কে.এম.এম সুহেবুর রহমান বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের এই দুর্দিনে দলের শক্তিশালী ভিত্তি হিসেবে যুবলীগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটের দায়িত্ব নুরুল ইসলাম নুর মিয়ার হাতে অর্পিত হওয়ায় আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, “নুর মিয়া একজন দক্ষ, অভিজ্ঞ ও প্রজ্ঞাবান সংগঠক হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বগুণ, সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সিলেট বিভাগীয় যুবলীগকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনি সক্ষম হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।”
কে.এম.এম সুহেবুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, “তাঁর নেতৃত্বে সিলেট বিভাগীয় যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
পরিশেষে নুরুল ইসলাম নুর মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :