আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় সম্মাননা অর্জনে আতাহির খাঁনকে অভিনন্দন জানালেন কে.এম.এম সুহেবুর রহমান


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন /
আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় সম্মাননা অর্জনে আতাহির খাঁনকে অভিনন্দন জানালেন কে.এম.এম সুহেবুর রহমান

সিলেট বিডি ভিউ: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা “ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন” এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত “প্রবাসী লিডারশিপ অ্যাওয়ার্ড–২০২৫” একসঙ্গে অর্জন করায় সিলেট জেলার ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কিয়ামপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবক জনাব আতাহির খাঁন সাহেবকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এই গর্বিত অর্জনে অভিনন্দন জানিয়েছেন কে.এম.এম সুহেবুর রহমান। তিনি একজন ট্রায়াথলেট ও আল্ট্রা রানার; একই সঙ্গে সম্মিলিত মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি এবং ইউনাইটেড ওসমানীনগর ইয়ুথ অর্গানাইজেশন ইউকে-এর প্রেসিডেন্ট।
এক অভিনন্দন বার্তায় কে.এম.এম সুহেবুর রহমান বলেন, জনাব আতাহির খাঁন সাহেবের এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যই নয়, বরং পুরো ওসমানীনগর উপজেলা ও দেশের জন্য গর্বের বিষয়। প্রবাসে থেকেও তিনি যে দক্ষ নেতৃত্ব, মানবসেবা ও কমিউনিটি উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।
তিনি আরও বলেন, এই সম্মাননা নতুন প্রজন্মকে সমাজসেবা, নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।
পরিশেষে কে.এম.এম সুহেবুর রহমান জনাব আতাহির খাঁন সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে আরও বৃহৎ সাফল্য কামনা করেন।