জাতীয় ছাত্রশক্তি, সিলেট মহানগরের ১ম যুগ্ম সদস্য সচিব হলেন মুহাম্মদ এহতেশাম


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন /
জাতীয় ছাত্রশক্তি, সিলেট মহানগরের ১ম যুগ্ম সদস্য সচিব হলেন মুহাম্মদ এহতেশাম

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় ছাত্রশক্তি, সিলেট মহানগর শাখা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদিত হয়েছে। গতকাল শুক্রবার ১৬ জানুয়ারি এ কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় ছাত্রশক্তি, সিলেট মহানগর কমিটিতে ১ম যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা মুহাম্মদ এহতেশাম।
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–এর সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন মুহাম্মদ এহতেশাম। আন্দোলনে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ কর্মসূচিতে নেতৃত্ব দেন। আন্দোলনকালীন তার সাংগঠনিক দক্ষতা ও ত্যাগ শিক্ষার্থীদের আস্থা অর্জন করে। এরই স্বীকৃতি হিসেবে তাকে সিলেট মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
নতুন নেতৃত্ব নিয়ে ছাত্র সমাজে আশাবাদ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মুহাম্মদ এহতেশামের মতো মেধাবী ও সংগঠকসুলভ নেতৃত্বে সিলেটের ছাত্র সমাজ আরও সুসংগঠিত হবে এবং ইতিবাচক ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।